চিনি রপ্তানির অনুমতি দিতে পারে ভারত
নিষেধাজ্ঞা তুলে ব্যবসায়ীদের আগামী অর্থবছরে (২০২৪-২৫) চিনি রপ্তানির অনুমতি দিতে পারে ভারত। আখ রোপণ ও ফলনের ওপর ভিত্তি করে ভোগ্যপণ্যটি রপ্তানির অনুমতি দেবে ভারত সরকার। সম্প্রতি শিল্পসংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছে। খবর দ্য হিন্দু।
তথ্যানুযায়ী, ভারত আগামী বিপণন বর্ষে ১০ লাখ টন চিনি রপ্তানির আশা করছে। তবে এক্ষেত্রে দেশের চাহিদা ও ইথানল উৎপাদনের জন্য প্রয়োজনীয় মজুদের পর অতিরিক্ত চিনি রপ্তানির অনুমতি দেয়া হবে।
এদিকে ভারতে ২০২৪-২৫ বিপণন বর্ষে চিনির উৎপাদন কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্যসংশ্লিষ্টদের পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশটিতে তিন কোটি টন চিনি উৎপাদন হবে। এর উৎপাদন কমে যাওয়ার পেছনে প্রধান প্রভাবক হিসেবে রয়েছে ভারতের কর্ণাটকে কম আখ রোপণ।
এমআই