আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে ডিএসইর শুভেচ্ছা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে ডিএসইর শুভেচ্ছা
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মোঃ আব্দুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। বৃহস্পতিবার (৩০ মে) ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ অর্থ মন্ত্রণালয়ে নতুন সচিবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিবকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া শেয়ারবাজারকে আরো শক্তিশালী করতে সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি সংস্থা ও সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর গত ৯ মে এর নির্দেশনা বাস্তবায়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সবধরনের সহযোগিতার জন্য প্রস্তুত বলে জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ।

এ সময় ডিএসইর জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন