Ortho Songbad আর্কাইভ

এলপিজির দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে সোমবার

এলপিজির দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে সোমবার

চলতি মাসের এলপিজির দাম ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (৩ জুন)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি সিপি (কন্টাক্ট প্রাইস) অনুযায়ী জুন মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে সোমবার (৩ জুন)।


এদিন দুপুর আড়াইটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারওয়ান বাজারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হবে। একই সঙ্গে জুন মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


গত মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। এর আগে, ৩ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করে বিইআরসি। মার্চে যার দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। আর ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার