Ortho Songbad আর্কাইভ

প্রাইম ব্যাংকের সঙ্গে রাইজিংটেক্সের পেরোল চুক্তি

প্রাইম ব্যাংকের সঙ্গে রাইজিংটেক্সের পেরোল চুক্তি
শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সাথে পেরোল চুক্তি সই করেছে রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘প্রাইমারি-পে’ সেবাটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি করপোরেট পেমেন্টের সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার লিউ গুইলং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ ও কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার হারুন-উর-রশিদ এবং রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের ম্যানেজার (এইচআর, এ্যাডমিন, কমপ্ল্যায়েন্স এবং সাসটেইনেবিলিটি) মো. সাব্বির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার