Ortho Songbad আর্কাইভ

ভারতের লোকসভা নির্বাচন: কোন দল কত আসনে এগিয়ে

ভারতের লোকসভা নির্বাচন: কোন দল কত আসনে এগিয়ে

ভারতে লোকসভার ৫৪৩ আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে। আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এ গণনা।


সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে কোন দল কত আসনে এগিয়ে রয়েছে, চলুন জেনে নেয়া যাক।


বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট : ২৯৪


বিজেপি- ২৪১


তেলেগু দেশম পার্টি (টিডিপি)- ১৬


জনতা দল (ইউনাইটেড)- ১৪


লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)- ৫


জনতা দল- ২।
বিরোধী ইনডিয়া জোট : ২৩২


কংগ্রেস- ৯৯


সমাজবাদী পার্টি- ৩৫


তৃণমূল কংগ্রেস- ২৯


দ্রাবিড় মুনেত্রা কাজগাম (ডিএমকে)- ২১


শিবসেনা (উদ্ধব ঠাকরে)- ১০


জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার)- ৭


যুবজন শ্রমিক রাইঠু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)- ৪


ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - (সিপিআইএম)- ৪
ভারতের ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের ২৭২ আসনে জয় দরকার।

মুল সাইট থেকে

পুজিবাজার