Ortho Songbad আর্কাইভ

বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

আউশ ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়।


নিহতরা হলেন মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।


মিরাশী ইউপির সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে আউশ ধানের একই জমিতে হাল চাষ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান।


এ ছাড়া স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার