Ortho Songbad আর্কাইভ

তিন বছরের জন্য কর অব্যাহতি পাবে প্রযুক্তির ১৯ খাত

তিন বছরের জন্য কর অব্যাহতি পাবে প্রযুক্তির ১৯ খাত
আগামী তিন বছরে জন্য কর অব্যাহতি পাবে প্রযুক্তির ১৯টি খাত। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ-বছরের জাতীয় বাজেট পেশ করছেন।

আগামী তিন বছর কর অব্যহতি পাওয়া কোম্পানিগুলো হলো- এআই বেজড সলুশন ডেভেলপমেন্ট, ব্লকচেন বেজড সলুশন ডেভেলপমেন্ট, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস,সাইবার সিকিউরিটি সার্ভিস, ডিজিটাল ডেটা এনালাইটিক্স ও ডেটা সাইয়েন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস এবং ওয়েব লিস্টিং।

এছাড়া ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস, আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন , ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং, ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাব্লিকেশন, আইটি ফ্রিল্যান্সিং, কল সেন্টার সার্ভিস, ডকুমেন্ট কনভারশন. ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।

২০২৪-২৫ অর্থ-বছরের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ১৪.২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৩২ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার