Ortho Songbad আর্কাইভ

বাজেট নিয়ে আ. লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শনিবার

বাজেট নিয়ে আ. লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শনিবার
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে আগামীকাল শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ। একইসঙ্গে বিরোধীদের প্রতিক্রিয়ারও জবাব দেওয়া হবে। শুক্রবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের প্রসঙ্গটা অন্য দিকে নেবেন না। বাজেট নিয়ে আগামীকাল প্রতিক্রিয়া দেব। বৃহস্পতিবার আমি একটা প্রতিক্রিয়া দিয়েছি। বারবার প্রতিক্রিয়া দেওয়া ঠিক না। (বিরোধীরা) যা বলছে আগামীকাল (শনিবার) জবাব দেব।

এ সময় ৬ দফার গুরুত্ব তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, এই ৬ দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আহ্বানে ১৯৬৬ সালের ৭ জুন সারাদেশে হরতাল পালিত হয়। সেই হরতালে তেজগাঁওয়ের শ্রমিক নেতা মনু মিয়াসহ সারাদেশে বেশ কয়েকজন নিহত হন। ঘটনার পরম্পরায় ৬ দফার ভিত্তিতে ১১ দফা শুরু। যার প্রেক্ষিতে স্বাধীনতা আন্দোলন হয়েছে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার