Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ সিলভা ফার্মার

প্রথম প্রান্তিক প্রকাশ সিলভা ফার্মার
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিলো ১৬ টাকা ১০ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার