Ortho Songbad আর্কাইভ

ফরচুন সুজের লভ্যাংশ বিতরণ

ফরচুন সুজের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড গত ৩০ জুন,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে। আর বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।


আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার