Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকে নতুন প্রোডাক্টের ওপর কর্মশালা

সোশ্যাল ইসলামী ব্যাংকে নতুন প্রোডাক্টের ওপর কর্মশালা
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন প্রোডাক্ট “মুদারাবা ইন্টারন্যাশনাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট” এর ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টের আওতায় সর্বোচ্চ প্রাক্কলিত ৮.৬ শতাংশ মুনাফায় বৈদেশিক মুদ্রা সঞ্চয় করা যায়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভিন্ন শাখা-উপশাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার