Ortho Songbad আর্কাইভ

ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিএ’র বিশেষ লঞ্চ সার্ভিস

ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিএ’র বিশেষ লঞ্চ সার্ভিস
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা নদী বন্দর থেকে দেশের ১১টি স্থানে বিশেষ লঞ্চ সার্ভিস পরিচালনা করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। বুধবার (১২ জুন) বিআইডব্লিউটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের পর বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ তিন স্থান থেকে ঢাকামুখী চলবে বিশেষ লঞ্চ।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষে রাজধানীর সদরঘাট থেকে ঢাকা-চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ইচলী, কালাইয়া, বোরহানউদ্দীন, পটুয়াখালী, লালমোহন, রাঙ্গাবালী, ঘোষেরহাটে বিশেষ লঞ্চ চলবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে লঞ্চ বুড়িগঙ্গা ঘাট থেকে ছেড়ে যাবে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার