Ortho Songbad আর্কাইভ

কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির হটলাইন

কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির হটলাইন

কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।


শুক্রবার (১৪ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের।


তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ না হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জনসাধারণকে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার