Ortho Songbad আর্কাইভ

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এপেক্স ফুটওয়্যারের

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এপেক্স ফুটওয়্যারের
গত ১২ নভেম্বর পুজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় (২০১৯-২০২০) অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী সভাপতিত্ব করেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার