Ortho Songbad আর্কাইভ

২০২১ সালের আইপিএলে আসছে নতুন দল

২০২১ সালের আইপিএলে আসছে নতুন দল
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২১ সালে এপ্রিল-মে মাসে ভারতের মাটিতেই আইপিএলের ১৪তম আসরের আয়োজন করা হবে। তাই আইপিএলের ১৩তম আসর শেষ হতে না হতেই আগামী বছর র আসর নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এ আলোচনার মধ্যেই বাতাসের গুঞ্জন-আট দলের জায়গায় ২০২১ আইপিএল হতে পারে ৯ দলের। গুজরাট থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দল খেলতে পারে সামনের আসরে। সেই ফ্র্যাঞ্চাইজির হোমগ্রাউন্ড হতে পারে মোতেরা।

উল্লেখ্য, ২০১৬ ও ২০১৭- এ দুই মৌসুমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে দুটি দল আইপিএলে খেলেছিল। সেখান থেকে গুজরাটের দলকে টুর্নামেন্টে অংশ নেয়ারও পরিকল্পনা চলছে।

অর্থসংবাদ/এসআর

মুল সাইট থেকে

পুজিবাজার