Ortho Songbad আর্কাইভ

ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে

ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে

ভোগান্তি এড়াতে, সঠিক সময়ে ছুটি না পেয়ে ও পরিবহন না পাওয়াসহ নানাবিধ কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে। তাই পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আজ ঈদুল আজহার দিন ঢাকা ছাড়ছেন সকাল থেকে।


সোমবার (১৭ জুন) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে, যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।


গোপালগঞ্জ সদরের বাসিন্দা সুমন মাহমুদ, তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঈদের আগে যেতে পারেননি। সঙ্গে ছোট একটা বাচ্চাও আছে। তাই ঝামেলা এড়িয়ে স্বস্তিতে বাড়িতে যাওয়ার জন্য ঈদের দিনকে বেছে নিয়েছেন সুমন। এই জন্য ঢাকা-গোপালগঞ্জগামী কমফোর্ট লাইনে সপরিবারে বাড়িতে যাচ্ছেন।


তবে ঈদের দিন সবাই স্বস্তি নিয়ে বাড়ি যেতে পারছেন। কারণ একদিকে যেমন মিলছে কাঙ্ক্ষিত টিকিট অন্যদিকে সড়কেও নেই কোনো জটলা।

মুল সাইট থেকে

পুজিবাজার