Ortho Songbad আর্কাইভ

পাঁচ চামড়া ব্যবসায়ীকে জরিমানা

পাঁচ চামড়া ব্যবসায়ীকে জরিমানা

অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।


ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।


তিনি জানান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম। আজ দুপুর আড়াইটা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত সময়ে এই জরিমানা করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার