তুরস্কে দাবানলে নিহত ৫, আহত ৪৪
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন। গত বৃহস্পতিবার (২০ জুন) রাতে কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা আজ (শুক্রবার) জানিয়েছেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচজন নিহত এবং কমপক্ষে ৪৪ জন আহত হন।
এমআই