Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

ফার্স্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৫ জুন) ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিন্ডে বাংলাদেশের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।


মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, সোনালী আঁশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল, খান ব্রাদার্স, লিগ্যাসি ফুটওয়্যার এবং জেমিনি সি ফুড পিএলসি।

মুল সাইট থেকে

পুজিবাজার