Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে হেইডেলবার্গ মেটারিয়ালস

দরবৃদ্ধির শীর্ষে হেইডেলবার্গ মেটারিয়ালস
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৪ কোম্পানির মধ্যে ২৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে হেইডেলবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (২৬ জুন) হেইডেলবার্গ মেটারিয়ালসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৯ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রবির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ০৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স।

বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রানার অটো, সিকদার ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওয়ালটন, তিতাস গ্যাস এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার