দেশের তথ্যপ্রযুক্তি প্রবৃদ্ধির লক্ষ্যে হুয়াওয়ে ও আইসিটি বিভাগের চুক্তি

দেশের তথ্যপ্রযুক্তি প্রবৃদ্ধির লক্ষ্যে হুয়াওয়ে ও আইসিটি বিভাগের চুক্তি
হুয়াওয়ে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং আইসিটি খাতে প্রতিভাবান তরুণদের স্বার্থে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) সঙ্গে দেশে চারটি আইসিটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এ নিয়ে উল্লেখিত তিন পক্ষের মধ্যে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিসিসি মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় শিগগিরই শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয়, ডেভেলপার, স্টার্টআপ এবং সংশ্লিষ্টদের জন্য ‘বাংলাদেশ আইসিটি কম্পিটিশন-২০২০’, ‘আইসিটি জয়েন্ট ইনোভেশন সেন্টার’, ‘হুয়াওয়ে আইসিটি একাডেমি’ এবং ‘কিউরেটিং বাংলাদেশী স্টার্টআপস’ শীর্ষক চারটি ভিন্ন প্রজেক্ট শুরু হবে।

এর মধ্য থেকে বাংলাদেশ আইসিটি কম্পিটিশন-২০২০, আইসিটি জয়েন্ট ইনোভেশন সেন্টার এবং কিউরেটিং বাংলাদেশী স্টার্টআপস প্রজেক্ট তিনটি আয়োজনে হুয়াওয়ের সঙ্গে একযোগে কাজ করবে বিসিসি। হুয়াওয়ে আইসিটি একাডেমি সংশ্লিষ্ট কাজে হুয়াওয়ের পাশে থাকবে বিএইচটিপিএ। উল্লিখিত প্রতিষ্ঠানগুলো উদ্বোধনের দিন থেকে পরবর্তী অন্তত তিন বছরের জন্য নিজ নিজ প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে।

এলআইসিটি প্রকল্প পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের সব উদ্যোগ এবং প্রকল্পগুলো তরুণ, আইসিটি এবং কর্মসংস্থাননির্ভর। এ চুক্তি তরুণ শিক্ষার্থী, আমাদের গবেষক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের উদ্ভাবকদের যথাযথ প্রশিক্ষণ দিতে সক্ষম হবে। একই সঙ্গে হুয়াওয়ের উদ্ভাবিত বিশ্বের সর্বশেষতম প্রযুক্তিগুলোর অভিজ্ঞতা নেয়ার সুযোগ তৈরি করবে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি