Ortho Songbad আর্কাইভ

লিন্ডে বাংলাদেশের আয় বেড়েছে ২৫ শতাংশ

লিন্ডে বাংলাদেশের আয় বেড়েছে ২৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ২৫ শতাংশ বেড়েছে।


বৃহস্পতিবার (২৭ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯ টাকা ২২ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৭২ শতাংশ।


গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯৮ টাকা ৩৪ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার