Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ৯২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, রবিবার (৩০ জুন) বিডি ল্যাম্পসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ পাওয়ারটেকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর ৮ দশমিক ৪৮ শতাংশ শেয়ারপ্রতি দর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ দেশ গার্মেন্টস লিমিটেড।


রবিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনাইটেড পাওয়ার, এডিএন টেলিকম, হাইডেলবার্গ সিমেন্ট, রহিমা ফুড, জেএমআই সিরিঞ্জ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার