Ortho Songbad আর্কাইভ

আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগামী ৮ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে অনিবার্য কারণবশত কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।


আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার