'সংক্রমণের হার কমে যাওয়ায় লোকজন টেস্ট করাতে আসে না'

'সংক্রমণের হার কমে যাওয়ায় লোকজন টেস্ট করাতে আসে না'
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা একটি অজানা ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশেই এ ভাইরাসের সংক্রমণ বেড়েছে। আমাদের দেশে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাওয়ায় লোকজন আগের মতো আর টেস্ট করাতে আসে না। তবে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ওষুধ ব্যবহার করা হয়। আমাদের দেশে ঠিক একই ওষুধ ব্যবহার করা হচ্ছে। করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি আরটি পিসিআর ল্যাব ছিল আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে। আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণ করেছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজারজাত করার অনুমতি পাবে তখনই আমরা ভ্যাকসিন পেয়ে যাবো।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পড়াটা খুব জরুরি। ম্যাস্ক পড়লে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন।

অনুষ্ঠানে কর্নেল মালেক মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো.আখতারুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফৌজিয়া খান, উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন দাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা