Ortho Songbad আর্কাইভ

আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়েছে। গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৮৭৭ ডলার ৫০ সেন্টে।


এদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) আগস্টে সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৭০ ইউয়ানে (১০ হাজার ৯৮৪ ডলার ৫৮ সেন্ট)।


অন্যদিকে এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৫৪৪ ডলার ৫০ সেন্টে। নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমে ১৭ হাজার ২৪০ ডলারে নেমেছে। গতকাল দস্তার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৭ ডলারে পৌঁছেছে। সিসার দাম ৩ হাজার ৭ ডলারে স্থিতিশীল ছিল। টিনের দাম দশমিক ৫ শতাংশ কমে ৩৩ হাজার ১৯৫ ডলারে নেমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার