Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফারের চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফারের চুক্তি
সোশ্যাল ইসলামী ব্যাংক এবং মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি. এর মধ্যে রেমিট্যান্স বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিবিএল এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ও সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, সিবিএল মানি ট্রান্সফারের ভিপি ও ম্যানেজার অপারেশন মোঃ হাফিজুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের সাথে এই চুক্তির মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকগণ সিটিরেমিট অ্যাপ ব্যবহার করে সহজে, নিরাপদে, দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার