মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ আটক ১

মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ আটক ১
ময়মনসিংহ নগরী থেকে মানুষের মাথার ১২টি খুলিসহ দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাপ্পী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার বাপ্পী নগরীর কারিবাড়ী কবরস্থান এলাকার আবুল হোসেনের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) ভোরে নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ সময় বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছিল।

বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এগুলো থানায় আছে। গ্রেফতার বা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো