Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


বুধবার (১০ জুলাই) থেকে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৭ হাজার ৮২৮ পিস ইয়াবা, ১৩৯ গ্রাম হেরোইন, ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৭৫ বোতল ফেনসিডিল ও ৫টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।


আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি রায় নিয়তি।

মুল সাইট থেকে

পুজিবাজার