Ortho Songbad আর্কাইভ

শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ

শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ

কোটা পদ্ধতি সংস্কার দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকেই শাহবাগ চত্বরের চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে।


সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন ও সাধারণ মানুষের উপস্থিতি কম।


সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করার কথা রয়েছে শিক্ষার্থীদের।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার