Ortho Songbad আর্কাইভ

করোনায় প্রাণ গেল আরও ২১ জনের, শনাক্ত ১৮৩৭

করোনায় প্রাণ গেল আরও ২১ জনের, শনাক্ত ১৮৩৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৩৭ জন। গতকাল ছিল ১৫৩১। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল এই সংখ্যা ছিল ১৪। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৬ হাজার ১৯৪।

রবিবার (১৫ নভেম্বর ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থসংবাদ/এসএ

মুল সাইট থেকে

পুজিবাজার