Ortho Songbad আর্কাইভ

লোকসানে ১৪ খাতের বিনিয়োগকারীরা

লোকসানে ১৪ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই থেকে ১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৪ খাতে। ফলে সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন এই ১৪ খাতের বিনিয়োগকারীরা। একই সময়ে দর বেড়েছে ৬ খাতে।


ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশল খাতে। বিদায়ী সপ্তাহে এখাতে দর কমেছে ৪ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় স্থানে ৩ দশমিক ৭০ শতাংশ দর কমে তালিকার রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ২ দশমিক ২০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেবা ও আবাসন খাত।


লোকসান হওয়া অন্য ১১ খাতের মধ্যে- চামড়া খাতে ১ দশমিক ৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১ দশমিক ৮০ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ১০ শতাংশ, সিমেন্ট খাতে ১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০ দশমিক ৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০ দশমিক ৫০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০ দশমিক ৫০ শতাংশ, সিরামিক খাতে ০ দশমিক ২০ শতাংশ, বস্ত্র খাতে ও কাগজ ও প্রকাশনা খাতে ০ দশমিক ১০ শতাংশ দর কমেছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার