Ortho Songbad আর্কাইভ

ইইউ আইনের জন্য আগাম প্রস্তুতির আহ্বান রাষ্ট্রদূতের

ইইউ আইনের জন্য আগাম প্রস্তুতির আহ্বান রাষ্ট্রদূতের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেছেন, পরিবেশ রক্ষার্থে ২০২৬ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে তৈরি পোশাকখাত, গার্মেন্টস ও টেক্সটাইলে ইউরোপীয় ইউনিয়নের যে আইন আসছে, সে আইন মেনে চলার জন্য বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের আগাম প্রস্তুতি নিতে হবে।


শনিবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাষ্ট্রদূতসহ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।


প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, উৎপাদন, শ্রমপরিবেশ সহ বিভিন্ন স্থান ঘুরে দেখে পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশের ৬৪ শতাংশেরও বেশি তৈরি পোশাক ইউরোপে রপ্তানি হয়। ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদিত নতুন সরবরাহ ব্যবস্থা আইন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম ও পরিবেশগত মান আরও উন্নত করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার