Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (১৫ জুলাই) স্পট মার্কেট যাচ্ছে। কোম্পানি দুটি হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগামী মঙ্গলবাল (১৬ জুলাই) কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেট লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।


আর রেকর্ড ডেটের দিন কোম্পানি দুটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার