Ortho Songbad আর্কাইভ

আইকন গ্রুপের এমডি নুরুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আইকন গ্রুপের এমডি নুরুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনে বলা হয়েছে, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদা ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার