Ortho Songbad আর্কাইভ

মঙ্গলবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

মঙ্গলবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা সরণি সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার