Ortho Songbad আর্কাইভ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ১১ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আজ ১৭ জুলাই ভোরে সেরেম্বানের তামান বন্দর সেনাওয়াংয়ে অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিসহ ১১ অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএমএনএস)।


বুধবার রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানিয়েছেন, তামান বন্দর সেনাওয়াং-এর জঙ্গলের কাছে অবৈধ বসতিতে তিন ঘণ্টা ধরে চলা অভিযানে ২৪ থেকে ৬০ বছর বয়সী আট নারীসহ মোট ৬৯ জন ইন্দোনেশিয়ান ও বাংলাদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।


এর মধ্যে অভিবাসন ১৯৫৯/৬৩ আইনে ১১ জনকে আটক করা হয়েছে। ধারা ৬ (১) (সি) অনুযায়ী বৈধ পাসপোর্ট এবং ভ্রমণ নথি নেই এবং ১৫(১) (সি) ধারা যা সময়ের বাইরে মালয়েশিয়ায় অবস্থান করা।


অধিকতর তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নিতে আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার