Ortho Songbad আর্কাইভ

চার কোম্পানির সর্বোচ্চ দরপতন

চার কোম্পানির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩১১ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতনের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড, খুলনা প্রিন্টিং, ওয়ালটন, হাইডেলবার্গ মেটেরিয়াল।


সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জুলাই) কোম্পানিগুলোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ শতাংশ কমেছে। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিগুলো।


বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, ওরিয়ন ইনফিউশন, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার