Ortho Songbad আর্কাইভ

এইচএসসির ২১ থেকে ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

এইচএসসির ২১ থেকে ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

আগামী রবিবার (২১ জুলাই) থেকে বুধবার (২৫ জুলাই) পর্যন্ত অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ২৮ এপ্রিল থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।


এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বলা হয়েছিল, বৃহস্পতিবারের (১৮ জুলাই) অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষাটি তারিখও পরে জানানো হবে জানানো হয়েছিল।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার