Ortho Songbad আর্কাইভ

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ রোববার

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ রোববার

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন আগামী রোববার (২৮ জুলাই) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


সূত্র মতে, এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।


আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার