ডিপিই তে যাওয়া যাবে না বদলির তদবির নিয়ে

ডিপিই তে যাওয়া যাবে না বদলির তদবির নিয়ে
এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) মাঠ পর্যায়ে কর্মনত কর্মকর্তারা নিজেদের বদলির তদবির নিয়ে অধিধপ্তরে যেতে পারবেন না।ডিপিই পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ডিপিইর ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।


আদেশে বলা হয়, ডিপিইর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়ই বিনা অনুমতিতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধি বিধানের পরিপন্থী, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিরও পরিপন্থী। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।

আদেশে আরও বলা হয়, অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আসার আগে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এবং অধিদফতরের পরিচালক প্রশাসনের পূর্বানুমতি ও ছুটি নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি