প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত ২৭ শতাংশ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং বাকী ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
কাফি