Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষেও টেকনো ড্রাগস

দরবৃদ্ধির শীর্ষেও টেকনো ড্রাগস
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লেনদেনের সেরা কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুলাই) টেকনো ড্রাগসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আর ৩ দশমিক ৯০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, সালভো কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, রিলায়েন্স ফান্ড, রবি এবং ব্যাংক এশিয়া।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার