Ortho Songbad আর্কাইভ

ঢাকা মহানগর আদালতের এজলাসে অগ্নিকাণ্ড

ঢাকা মহানগর আদালতের এজলাসে অগ্নিকাণ্ড
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এসি থেকে এজলাসের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আজ (১৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান।

তিনি জানান, আগুন লেগেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছে। আদালতের এসি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

অর্থসংবাদ/এসএ

মুল সাইট থেকে

পুজিবাজার