Ortho Songbad আর্কাইভ

আ. লীগের শোক মিছিল শুক্রবার

আ. লীগের শোক মিছিল শুক্রবার

শোকের মাস আগস্ট উপলক্ষে আগামী (২ আগস্ট) শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় ‘শোকমিছিল’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।


বুধবার (৩১ জুলাই) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকমিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।


দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার