সন্ধ্যা নামতেই জমে ওঠে ভৈরবের মাছের বাজার

সন্ধ্যা নামতেই জমে ওঠে ভৈরবের মাছের বাজার
ভৈরবের পাইকারি বাজারে সন্ধ্যা নামতেই জমে ওঠে মাছের বাজার। প্রতিদিন এ বাজারে ট্রলারে করে সব ধরনের মিঠা পানির মাছ আসে। এই মাছগুলো বাংলাদেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে।

সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলের কই, শিং, মাগুর, পাপদা, আইর, রুই, কাতল, চিতল, বোয়ালসহ নানা প্রজাতির দেশি মাছে সরগরম হয়ে উঠে এ বাজার।

বিক্রেতারা বলছেন, দেশে এখন পানি কমে যাওয়ায় নদীতে প্রচুর মাছ ধরা পড়ছে। এতে বাজারে মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম। তবে বাজারে ছোট মাছের দাম কম হলেও বড় মাছের দাম কিছুটা বেশি বলে জানান তারা।

মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান মনে করেন, বাজারের কাঠামোগত সংস্কার করা হলে বাজারটি এ খাতে যুক্তদের জীবনে আরও ভূমিকা রাখতে পারবে।

১৯৮২ সালে প্রায় ৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বাজারটিতে ৩ শতাধিক আড়ত মালিক মাছ বেচাকেনা করেন। প্রতিদিন এ বাজারে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়।

অর্থসংবাদ/এসএ ১০:১২/ ১১:১৭:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর