রবির আইপিও আবেদন শুরু আজ

রবির আইপিও আবেদন শুরু আজ
পুঁজিবাজারে আসছে বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার। চলবে ২৩ নভেম্বর, সোমবার পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে।

তথ্য অনুসারে, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করবে।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করবে।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে রবি শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ৬৪পয়সা। বিগত ৫ টি নিরীক্ষা আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ার প্রতি লোকসান ১৩ পয়সা।

রবির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

অর্থসংবাদ/ এমএস/ ১০:০১/ ১১:১৭:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন