Ortho Songbad আর্কাইভ

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ শুক্রবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জানানো হয়েছে, শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার