বাহরাইনের প্রধানমন্ত্রীর ইন্তেকালে রাষ্ট্রীয় শোক
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশে এক দিনের শোক পালান করা হচ্ছে।
এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এছাড়া বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার রুহের মাগফেরাতের জন্য আজ বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনাও হচ্ছে।
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করে।
অর্থসংবাদ/এসএ/২২:৫০/১১:১৭:২০২০