Ortho Songbad আর্কাইভ

নিরাপত্তার কারণে পুলিশবক্স থেকে সরানো হলো পুলিশ

নিরাপত্তার কারণে পুলিশবক্স থেকে সরানো হলো পুলিশ
নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীর বিভিন্ন ট্রাফিক পুলিশবক্স থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ সদস্যদের 'নিরাপত্তা' নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পুলিশ বক্স থেকে ট্রাফিক পুলিশের সদস্যদের সরিয়ে নিয়েছি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিছু জায়গায় মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশবক্স ফাঁকা দেখা যায় এবং সড়কেও ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা মেলেনি।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার